প্রচ্ছদ সারাবাংলা ‘নৌকার প্রতীক বুকে লাগিয়ে সবাই ভোট দিয়েছে ধানের শীষে’

‘নৌকার প্রতীক বুকে লাগিয়ে সবাই ভোট দিয়েছে ধানের শীষে’

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
‘নৌকার প্রতীক বুকে লাগিয়ে সবাই ভোট দিয়েছে ধানের শীষে’

নিজের কর্মজীবনে দায়িত্ব পালন করা নির্বাচনের স্মৃতি রোমন্থন করেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ স্মৃতিচারণ করেন।  

মাহবুব কবীর মিলন লিখেছেন, জাতীয় সংসদের এক নির্বাচনে ম্যাজিস্ট্রেরিয়াল ডিউটি করছি আর্মি সাথে নিয়ে। বিশাল এলাকা। প্রতিদ্বন্দ্বী প্রধান দুই মার্কা নৌকা এবং ধানের শীষ। শুধু নৌকা আর নৌকা। পুরো এলাকায় ধানের শীষের কোনো চিহ্ন নেই। নেই কোনো বুথ, পোস্টার ব্যানার। ধানের শীষের বুথ দুমড়ে-মুচড়ে মাটির সাথে মিশে ফেলা হয়েছে। ছিঁড়ে ফেলা হয়েছে সকল ব্যানার আর পোস্টার।

তিনি আরও লিখেছেন, নৌকার উল্লাস চলছে চারিদিকে। প্রতিটি মানুষের বুকে নৌকার স্টিকার লাগানো। সম্পূর্ণ শান্তিপূর্ণ ভোট চলছে। বিশাল দীর্ঘ লাইন। ভোটকেন্দ্রের ভেতরে, বুথে কোনো ঝামেলা নেই। সব দলের এজেন্ট উপস্থিত। কারো কারো মুখ অন্ধকার। কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্বাচন শেষ হল। গণনাও শেষ হল। 

অবসরপ্রাপ্ত এই অতিরিক্ত সচিব লিখেছেন, প্রতিটি সেন্টারে নৌকার চেয়ে প্রায় তিন-চার গুন বেশি ভোট পেয়েছে ধানের শীষ। ফলাফলে হতবাক হলাম। তার মানে নৌকার প্রতীক বুকে লাগিয়ে সবাই ভোট দিয়েছে ধানের শীষে। বাইরে এক, ভেতরে আর এক। জনগণ বহুত চালাক। তাদের মতিগতি বোঝা বড় দায়। জনগণ সকল শক্তির উৎস, যদি ভোট কেন্দ্রের ভেতরে সে যেতে পারে। 

তিনি লিখেছেন, যেদিন এই ডিউটি করছি, তার আগের দিন আমার বাবা স্ট্রোক করে অচেতন অবস্থায় হাসপাতালে শুয়ে। ছুটি পাইনি। সেই ২০০১ সালের কাহিনী। কাজেই আগেভাগে আনন্দের কিছু নেই। কাজ করুন। জনগণের কাছে যান। আপনাদের প্রতি জনগণের আস্থা সৃষ্টি করুন। সব রাজনৈতিক দলের কাছে এটা একটা সতর্কবার্তা।

সবশেষে মাহবুব কবীর মিলন লিখেছেন, ফেসবুক ভোট যাচাইয়ের জায়গা নয়, ভাই।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00