প্রচ্ছদ জাতীয় পথহারা পথিকের মতো দিশেহারা বিএনপি-কাদের

পথহারা পথিকের মতো দিশেহারা বিএনপি-কাদের

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ওবায়দুল কাদের
পথহারা পথিকের মতো দিশেহারা বিএনপি-কাদের

বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির ‘কালো পতাকা’ মিছিল অবৈধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পুলিশের অনুমতি ছাড়া কোনো কর্মসূচি হতে পারে না। বিএনপির বক্তব্যে দেশের মানুষের কোনো আগ্রহ নেই, কাজেই তাদের নিয়ে আওয়ামী লীগেরও কোনো আগ্রহ থাকার কথা নয়।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনে অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন। হাস আগামীতেও বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। এদিকে, স্বতন্ত্রদের পক্ষ থেকে সংসদ নেতাকে সংরক্ষিত আসনের বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে। সংসদ সদস্যদের হিসেবে আওয়ামী লীগ সংরক্ষিত আসনে ৪৭ অথবা ৪৮টি আসন বরাদ্দ পাবে বলেও আশা ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার