প্রচ্ছদ বিনোদন পরীমণির জীবনে সাদী কী? খোলামেলা উত্তর অভিনেত্রীর

পরীমণির জীবনে সাদী কী? খোলামেলা উত্তর অভিনেত্রীর

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
পরীমণির জীবনে সাদী কী? খোলামেলা উত্তর অভিনেত্রীর

সম্প্রতি আবারও খবরের শিরোনামে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। তার গ্রেফতারি পরোয়ানা জারির পর তার জামিনদার হয়েছেন তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী। এরপর থেকেই অন্তর্জালে ছড়িয়ে পড়েছে তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন।

ইদানীং এমনও দেখা যাচ্ছে, পরীমণি তার ফেসবুক পেজে শেখ সাদীর গাওয়া গান শেয়ার করছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) শেখ সাদীর গাওয়া নতুন গান ‘মনে নাই দয়া’ প্রকাশ হয়েছে। এই গানটি পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে এক শব্দের একটি ক্যাপশন দিয়েছেন। 

গান নিয়ে পরীমণির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন, এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। এমন মন্তব্যে পরীমণিও চুপ থাকেননি। কিছুক্ষণ পরই উত্তরে পরীমণি লিখেছেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব।’

এবার এক সাক্ষাৎকারে আবারও শেখ সাদী ও নিজের সম্পর্ক ব্যাখ্যা দিলেন পরীমণি। যেখানে সাদীকে নিজের জীবনের জন্য আশীর্বাদ বলে মন্তব্য করেছেন তিনি।

পরীর কথায়, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।’

সাদী প্রসঙ্গে পরীমণি এ–ও বলেন, ‘একটা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’

এর আগে সাদীর ফেসবুক স্ট্যাটাসের সূত্র ধরে  কথা হয় শেখ সাদীর। প্রশ্ন করা হয় পরীমণির সঙ্গে চারিদিকে প্রেমের গুঞ্জন। সত্য নাকি?

প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কিছুই বলবো না। মুখও খুলবো না। একটা স্ট্যাটাস দিয়েছি জাস্ট। তা নিয়ে কত নিউজ! কত হইচই।

এ সময় গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝেড়ে সাদী বলেন, পরী আমার ভালো বন্ধু। পারিবারিকভাবেও আমাদের ভালো সম্পর্ক। একসঙ্গে আমাদের কিছু কাজ আসছে সামনে। সময় হলে সবাইকে তা জানাবো। 

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার