
লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে বাঁচতে সাধারণ মানুষ যখন বিদ্যুৎ অফিসের কাছে কারণ জানতে চান, তখন প্রায়ই অদ্ভুত সব অজুহাত শুনতে হয়। তবে এবার পল্লিবিদ্যুতের এক কর্মকর্তার দেওয়া ব্যাখ্যা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে! বিদ্যুৎ কেন থাকে না বা লোডশেডিং কেন হয়—তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি দাবি করেছেন, লাইনের দূরত্ব অনেক লম্বা, তাই বিদ্যুৎ আস্তে আস্তে চলাচল করে এবং এ কারণেই নাকি লোডশেডিং হয়!
বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বিদ্যুতের গতি নিয়ে এমন হাস্যকর ও দায়িত্বজ্ঞানহীন ব্যাখ্যা শোনার পর সাধারণ মানুষের চোখ কপালে ওঠার দশা। দীর্ঘ লাইনের কারণে বিদ্যুৎ মন্থর গতিতে চলে—এমন আজব তত্ত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে তীব্র ট্রোেল ও সমালোচনা।
পল্লিবিদ্যুতের দায়িত্বশীল কর্মকর্তাদের এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য এবং গ্রাহকদের ক্ষোভের সম্পূর্ণ দৃশ্য দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
বিদ্যুৎ বিভাগের এমন অদ্ভূত অজুহাত সম্পর্কে আপনার মতামত কী? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটিতে লাইক ও শেয়ার করুন এবং এমন সব মজার ও সর্বশেষ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ‘Amar Bangla Sangbad’ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।