প্রচ্ছদ বিশ্ব পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষে যুক্তরাষ্ট্রের নিন্দা

পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষে যুক্তরাষ্ট্রের নিন্দা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
amarbanglasongbad
পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষে যুক্তরাষ্ট্রের নিন্দা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ওপর সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এসব কথা বলা হয়। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বিবৃতিতে বলেন, বাংলাদেশে ন্যূনতম মজুরি বাড়ানো নিয়ে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ওপর যে সহিংসতা চালানো হয় তার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। এবং শ্রমিক ও ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডকে অপরাধ সাব্যস্ত করার নিন্দা ও জানানো হয়। মুখপাত্র ম্যাথু মিলার আরো বলেন, গত সপ্তাহে ২৬ বছর বয়সী শ্রমিক রাসেল হাওলাদার পুলিশের হাতে নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত। এ ছাড়া একটি কারখানার ভেতরে বিক্ষোভকারীদের আগুনে ৩২ বছর বয়সী ইমরান এর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। এবং তাদের পরিবার ও বৃহত্তর শ্রমিকদের প্রতি সমবেদনা জানাই। বিবৃতিতে আরো বলা হয়েছে, পোশাকশ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের ও আন্দোলন করার অধিকার রক্ষায় আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এর সাথে শ্রমিক ও শ্রমিকনেতাদের বিরুদ্ধে যেসকল মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে তা তদন্তের আহ্বানও জানানো হয়। মজুরির বাড়ানোর সিদ্ধান্ত যাতে পুনর্বিবেচনা করা হয় তারও আহ্বান জানান, যাতে করে শ্রমিক ও তাদের পরিবারের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের সম্মুখীন না হয় তার সমাধান নিশ্চিত করা হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00