প্রচ্ছদ বিনোদন প্রথমবার জুটি বেঁধেই ঘনিষ্ঠ দৃশ্যে হৃতিক-দীপিকা

প্রথমবার জুটি বেঁধেই ঘনিষ্ঠ দৃশ্যে হৃতিক-দীপিকা

‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ সিনেমার পর হৃত্বিকের সঙ্গে সিদ্ধার্থের এটি তৃতীয় সিনেমা।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
হৃতিক-দীপিকা
প্রথমবার জুটি বেঁধেই ঘনিষ্ঠ দৃশ্যে হৃতিক-দীপিকা

প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় আসছেন হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন। ‘ফাইটার সিনেমায় দেখা যাবে এই জুটিকে। ৮ ডিসেম্বর প্রকাশ্যে এসেছে এই সিনেমার টিজার। আর তাতেই সাড়া ফেলেছে তারা। বিমানবাহিনী অফিসার চরিত্রে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন ও অনিল কাপুরের লুক প্রকাশ্যে আসার পর এবার মাঝ আকাশের লড়াইয়ের ঝলক এল সামনে। দুর্দান্ত এই টিজারে মুগ্ধ অনুরাগীরা। এরইমধ্যে ‘ফাইটার’কে ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছে। যার আভাস মিলেছে টিজারে বেশ কিছু জেট স্টান্টের দৃশ্যে। তবে সব ছাপিয়ে টিজারের আলোচনার কেন্দ্রবিন্দুতে হৃতিক-দীপিকার অন্তরঙ্গ দৃশ্য।টিজারে দীপিকা আর হৃতিককে ঠোঁটে-ঠোঁট ডোবাতে দেখা গেছে। আর তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। সিনেমায় হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি এবং দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় অভিনয় করছেন। ফাইটার’ প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি। চলতি বছরের শুরুতেই বলিউডকে ব্লকবাস্টার হিট সিনেমা ‘পাঠান’ উপহার দিয়েছেন সিদ্ধার্থ আনন্দ।এরপরই হৃত্বিক ও দীপিকার সঙ্গে ‘ফাইটার’ তৈরির কথা জানান তিনি। ‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ সিনেমার পর হৃত্বিকের সঙ্গে সিদ্ধার্থের এটি তৃতীয় সিনেমা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00