প্রচ্ছদ বিনোদন প্রবীর মিত্রের ধর্মান্তরিত হওয়ার গুজব

প্রবীর মিত্রের ধর্মান্তরিত হওয়ার গুজব

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
প্রবীর মিত্র
প্রবীর মিত্রের ধর্মান্তরিত হওয়ার গুজব

একাধিক মানুষের ব্যক্তিগত প্রোফাইল আর বিভিন্ন গ্রুপে একটি পোস্ট ঘুরপাক খাচ্ছে তাতে লেখা, প্রখ্যাত অভিনেতা প্রবীর মিত্র বার্ধক্য বয়সে এসে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে তার ছেলে বলছেন, যে বা যারা এমন গুজব ছড়াচ্ছেন তারা ঠিক করছেন না। তার মত একজন গুনি অভিনেতার নামে এমন গুঞ্জন গ্রহণযোগ্য নয়। আমি সবার কাছে অনুরোধ করছি, না জেনে কোনো গুজব ছড়াবেন না।
বয়সের ভারে নুয়ে পড়া প্রবীর মিত্রের সময় কাটে সারদিন বাসায় থেকে। নানারকম অসুখ ঝেঁকে বসেছে তার শরীরে। পরিবার থেকে আরো বলা হয় , এরকম গুজব না ছড়িয়ে তার শারিরিক সুস্থতার জন্য সবাই দোয়া করা উচিত।

তিনি ভালোবেসে অজন্তা মিত্রকে বিয়ে করেন, তিনি মুসলিম ছিলেন এবং তিনি তার ছেলে মেয়েদের মুসলিম ধর্মের রীতিতেই মানুষ করেছেন।
২০০০ সালে তার স্ত্রী মারা যাবার পর থেকে একাকিত্বের ঝেঁকে বসে বর্ষিয়ান এই অভিনেতাকে। প্রবীর মিত্রের ছেলে তিনজন আর মেয়ে একজন। ছেলেরা হলেন – মিঠুন মিত্র, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম এবং একমাত্র মেয়ে ফেরদৌস পারভীন। তাদের এর মধ্যে সামিউল ইসলাম মারা গেছেন।
গত কয়েক বছর ধরেই প্রবীর মিত্র অসুস্থ। মাঝে একাধিকবার তার মৃত্যুর গুজবও ছড়িয়েছিল।
প্রবীর মিত্র একজন দেশ বরেণ্য চলচ্চিত্র অভিনেতা। তিনি অসংখ্য সিনেমায় অনবদ্য অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার