প্রচ্ছদ ক্রিকেট ‘প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার’ বিপক্ষে আরেকটি সেঞ্চুরি মুশফিকের, হাত বাড়িয়েছে ডাবল সেঞ্চুরি

‘প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার’ বিপক্ষে আরেকটি সেঞ্চুরি মুশফিকের, হাত বাড়িয়েছে ডাবল সেঞ্চুরি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
‘প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার’ বিপক্ষে আরেকটি সেঞ্চুরি মুশফিকের, হাত বাড়িয়েছে ডাবল সেঞ্চুরি

গলের মাঠেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চেনা মাঠ আবার তার দিকে হাত বাড়িয়েছে। ১৩ ইনিংস পর রানের ধারায় ‘প্রত্যাবর্তন’ হয়েছে মুশফিকের। লঙ্কান বোলারদের সামলে গল টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।

দিনের প্রথম সেশনে বাংলাদেশ ৪৫ রানে ৩ উইকেট খোয়ানোর পর মাঠে নামেন মুশফিক। শুরু থেকেই দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন তিনি। অধিনায়ক শান্তকে দিয়ে যাচ্ছেন যোগ্য সঙ্গ। গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রান করার পর সাদা পোশাকে রানখরায় ভুগছিলেন। সবশেষ ১৩ ইনিংসে সর্বোচ্চ ৪০ রান তুলতে সমর্থ হয়েছিলেন।

অবশেষে সেই স্মৃতিময় গলে এসে সোনার কাঠির দেখা পেয়েছেন মুশফিক। দেখেশুনে ব্যাট চালিয়ে ১৭৬ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে ১২তম শতক। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সর্বোচ্চ ১৩ টেস্ট শতকের মালিক মুমিনুল হক। এই সেঞ্চুরির মাধ্যমে সে রেকর্ডে ভাগ বসানোর পথে এক ধাপ এগোলেন মুশফিক।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার