প্রচ্ছদ জাতীয় ফরিদপুরে এনসিপির পদযাত্রায় উত্তেজনাপূর্ণ নেতাকর্মী সমাগম

ফরিদপুরে এনসিপির পদযাত্রায় উত্তেজনাপূর্ণ নেতাকর্মী সমাগম

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ফরিদপুরে এনসিপির পদযাত্রায় উত্তেজনাপূর্ণ নেতাকর্মী সমাগম

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৭তম দিন উপলক্ষে ফরিদপুরে একটি বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা দেড়টার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে হাজারো নেতাকর্মী পদযাত্রা শুরু করেন।

পদযাত্রাটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে, বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সার্কিট হাউজের সামনে জড়ো হন।

এ কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক অমিত রায়, ফরিদপুরের সমন্বয়ক নীলিমা দোলা এবং জেলা ও কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন।

পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। উল্লেখ্য, দুপুর ১টা ৩২ মিনিটে গাড়িবহর নিয়ে সার্কিট হাউজে পৌঁছান এনসিপির নেতারা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার