প্রচ্ছদ সারাবাংলা ফরিদপুরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ২

ফরিদপুরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ২

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ফরিদপুরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে নওপাড়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন।

তবে প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ওসি মো. হেলাল বলেন, সকালে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপারের মৃত্যু হয়।

এ সময় আহত ১১ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসি আরও বলেন, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার