প্রচ্ছদ বিনোদন ফার্স্ট লুকে রহস্যময়ী শাবনূর

ফার্স্ট লুকে রহস্যময়ী শাবনূর

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
রহস্যময়ী শাবনূর
ফার্স্ট লুকে রহস্যময়ী শাবনূর

ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল ব্যস্ত নায়িকা শাবনূরের ভালো স্ক্রিপ্টের অপেক্ষা ফুরিয়েছে। পছন্দসই চিত্রনাট্য হাতে এসেছে তার। ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমা করতে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন এই নায়িকা। রঙ্গনার মাধ্যমে সিনেমার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আরাফাত হোসাইন। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক। এতে তিন ভাবে শাবনূরকে দেখা গেছে। একজায়গায় অভিনেত্রীর মুখ ঢাকা। আরেক জায়গায় পিস্তল হাতে শাবনূর। একই পোস্টারে ফুল হাতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। তাহলে কি তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন শাবনূর? এ প্রসঙ্গে রহস্য রেখেছেন নির্মাতা। সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা জানান, দেশের এবং হৃদয়ের রক্ত ক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’।অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। এ বছরের কোনো এক ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন সুপারস্টার শাবনূর। সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারীকেন্দ্রিক গল্পে সিনেমাটি নির্মিত হবে।রঙ্গনা সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00