প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি ফেসবুকের ‘ভিডিও’ থেকে বন্ধ হলো আয়

ফেসবুকের ‘ভিডিও’ থেকে বন্ধ হলো আয়

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ফেসবুকের ‘ভিডিও’ থেকে বন্ধ হলো আয়

ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে যারা আয় করতেন, তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন সিদ্ধান্ত। এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না—সব ভিডিও-ই স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে। এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা।

সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করবেন না কেন—তা ছোট হোক কিংবা বড়—সবই এখন থেকে রিলস হিসেবেই প্রকাশিত হবে। আগে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার। এবার থেকে ভিডিও ও রিলসের ব্যবধান মুছে যাচ্ছে।

মেটার পক্ষ থেকে আরও বলা হয়েছে, নতুন আপডেটের মাধ্যমে একটি ইউনিফায়েড ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে, যা ব্যবহারকারীদের ভিডিও তৈরি, সম্পাদনা ও শেয়ার করার কাজ আরও সহজ করে তুলবে।

এর আগে রিলস আপলোডের সময়সীমা ছিল সর্বোচ্চ ৬০ থেকে ৯০ সেকেন্ড। তবে নতুন নিয়মে এই সীমাবদ্ধতাও তুলে নেওয়া হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ কিংবা ১০ মিনিটের দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন—তবে সেটিও রিলস হিসেবেই প্রকাশিত হবে।

আয় হবে শুধু রিলস থেকে

নতুন এই আপডেটের ফলে ফেসবুক ভিডিও থেকে আলাদা মনেটাইজেশনের সুযোগ আর থাকছে না। অর্থাৎ যারা আগে বড় ভিডিও পোস্ট করে অর্থ আয় করতেন, তাদের এখন থেকে কনটেন্ট আপলোড করতে হবে রিলস আকারেই এবং আয়ও হবে রিলসের নির্ধারিত নীতিমালার আওতায়।

ভিডিও ও রিলস একীভূত করার এ সিদ্ধান্ত ফেসবুকের ভিডিওভিত্তিক ব্যবহার আরও বাড়াতে সহায়ক হলেও, আয়ের দিক থেকে অনেক কনটেন্ট নির্মাতাকে নতুন কৌশলে মানিয়ে নিতে হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার