প্রচ্ছদ জাতীয় বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

জামালপুরের বকশীগঞ্জ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে প্রত্যেক ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সুকুমার সাহা।

অভিযানে উপজেলার চারটি ইটভাটায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্য ও বকশীগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিল।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা বলেন, নানা অনিয়মের দায়ে ৪টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব ভাটায় পুনরায় কার্যক্রম পরিচালিত হলে পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার