প্রচ্ছদ বিশ্ব বাংলাদেশকে যে পদক্ষেপ নেওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশকে যে পদক্ষেপ নেওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বাংলাদেশকে যে পদক্ষেপ নেওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের

ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট-২০২৫ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা বাড়াতে এবং আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে আটটি সুপারিশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে বলা হয়, পর্যালোচনার সময়কালে বাজেট তৈরির জন্য পূর্বে দায়িত্বপ্রাপ্ত সরকারের পরিবর্তে একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার (আইজি) গঠিত হয়। 

অন্তর্বর্তীকালীন সরকার পূর্ববর্তী সরকারের বাজেট সুপারিশ, বাস্তবায়ন পদ্ধতি অনুসরণ করে। তবে আর্থিক স্বচ্ছতা উন্নত করার জন্য উল্লেখযোগ্য সংস্কারও শুরু করে। পূর্ববর্তী সরকার অনলাইনে বাজেট প্রস্তাব ও অনুমোদিত বাজেট প্রকাশ করলেও বছরের শেষ হিসাব সময়মতো দেওয়া হয়নি।

অন্তর্বর্তীকালীন সরকার প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য সমস্ত ক্রয় সম্পূর্ণ উন্মুক্ত এবং স্বচ্ছ করার পদক্ষেপ নেয়। পূর্ববর্তী সরকারের নেতৃত্বে সমস্ত পূর্ববর্তী বা চলমান সরাসরি সমঝোতা স্থগিত করে। তবুও আর্থিক স্বচ্ছতা উন্নত করার জন্য বাংলাদেশ কিছু পদক্ষেপ নিতে পারে। তার মধ্যে রয়েছে :

বছরের শেষ হিসাব প্রতিবেদন দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা। বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা। নির্বাহী বিভাগের ব্যয় আলাদাভাবে প্রদর্শন। রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র বাজেটে উপস্থাপন করা। আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিত করা। প্রস্তাবনা ও বিস্তারিত তথ্যসহ সময়মতো পূর্ণাঙ্গ নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করা।
প্রাকৃতিক সম্পদ আহরণ– সংক্রান্ত চুক্তির তথ্য প্রকাশ। সরকারি ক্রয়ের বিস্তারিত তথ্য উন্মুক্ত করা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00