প্রচ্ছদ সর্বশেষ বিশ্ববাজারে আজ আরও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আজ আরও বাড়ল স্বর্ণের দাম

0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বিশ্ববাজারে আজ আরও বাড়ল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রে আগামী মাসে সুদের হার বাড়ানোর আশঙ্কা কমে আসায় মঙ্গলবার টানা তৃতীয় সেশনে স্বর্ণের দাম বেড়েছে। একই সময়ে বিনিয়োগকারীদের নজর এখন ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীর দিকে। মুদ্রানীতির ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে নতুন কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না, তা পর্যবেক্ষণ করছেন বাজারসংশ্লিষ্টরা। ভারতীয় শেয়ারবাজারভিত্তিক সংবাদমাধ্যম ‘মানি কন্ট্রোল’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪২৪ দশমিক ২৮ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির গোল্ড ফিউচারের দামও ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮০ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মূল নজর এখন ফেডের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীর ওপর। এতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সুদের হারসংক্রান্ত অবস্থান এবং ভবিষ্যৎ মুদ্রানীতির বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া গেলে তা স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে প্রভাব ফেলতে পারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মঙ্গলবার রুপার দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫ দশমিক ৯৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দামও সামান্য বেড়েছে। তবে প্যালাডিয়ামের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

সাধারণত সুদের হার কমার সম্ভাবনা বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বৃদ্ধি পায়। ফলে ফেডারেল রিজার্ভের পরবর্তী মুদ্রানীতি নিয়ে বাজারের প্রত্যাশা বর্তমানে মূল্যবান ধাতুর দামের অন্যতম প্রধান নিয়ামক হয়ে উঠেছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার