প্রচ্ছদ বাণিজ্য বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি : মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে

বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি : মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি
বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি : মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে

সুইজারল্যান্ড ভিত্তিক দ্য ব্যাসেল ইনস্টিটিউট অব গভর্নেন্স বাসেল অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) ইনডেক্স-২০২৩ রিপোর্টে অনুযায়ী মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্বের ১৫২টি দেশের ওপর এ র‍্যাঙ্কিং করা হয়। বাংলাদেশের অবস্থান হলো ৪৬তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চীনের অবস্থান ২৭, পাকিস্তান ৬১ ও শ্রীলঙ্কা ৬২তম অবস্থানে রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান ১১৯ তম এবং যুক্তরাজ্যের ১৪০তম।
সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে রয়েছে ১. হাইতি, ২. শাদ, ৩. মিয়ানমার, ৪. কঙ্গো। সবচেয়ে কম ঝুঁকির দেশ আইসল্যান্ড, সেটি রয়েছে ১৫২তম স্থানে।
একটি দেশের ৫টি বিষয়ের ওপর ভিত্তি করে ব্যাসেল এই এএমএল ইনডেক্স নির্ধারণ করে। যেমন :-
১. মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থার পরিপালন -৬৫ শতাংশ
২. ঘুষ ও দুর্নীতি -১০ শতাংশ
৩. আর্থিক স্বচ্ছতা ও মানদণ্ড -১০ শতাংশ
৪.স্বচ্ছতা ও জবাবদিহিতা -৫ শতাংশ
৫. আইনগত ও রাজনৈতিক ঝুঁকি -১০ শতাংশ
এই পাঁচটি বিষয়ের ভিত্তিতে র‍্যাঙ্কিং করা হয় মোট ১০০ নম্বরের।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00