প্রচ্ছদ বিনোদন বাংলাদেশে আসছেন হৃতিক রোশান!

বাংলাদেশে আসছেন হৃতিক রোশান!

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
হৃতিক রোশান
বাংলাদেশে আসছেন হৃতিক রোশান!

এবার বাংলাদেশে আসছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন! তবে সশরীরে নয়; সিনেমা হলে মুক্তি পাচ্ছে তার আসন্ন সিনেমা ‘ফাইটার।সব ঠিক থাকলে, বিশ্বের সঙ্গে একই দিনে আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন।শুধু তাই নয়, এর মাধ্যমে প্রথম কোনো হিন্দি সিনেমা থ্রিডি ভার্সনে দেখার সুযোগ মিলবে দর্শকদের। বর্তমানে অনন্য মামুন অবস্থান করছেন ভারতে। সেখান থেকেই সিনেমাটির মুক্তির ব্যাপারে আশাবাদ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘এই প্রথম বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি ছবি থ্রিডি ও টুডি একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন।এর আগে, বাংলাদেশে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পাঠান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’।  ‘ফাইটার সিনেমা দিয়েই প্রথমবার জুটি হিসেবে পর্দায় আবির্ভূত হচ্ছেন হৃতিক-দীপিকা। কদিন আগেই মুক্তি পেয়েছে ফাইটার সিনেমার টিজার। অ্যাকশনে ভরপুর টিজারে মুগ্ধ হয়েছেন দর্শক। এ সিনেমায় হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি ও দীপিকা রয়েছেন স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায়। ফাইটার প্রযোজনা করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার