প্রচ্ছদ বিশ্ব বাংলাদেশে বিদ্যুৎ দেবে নেপাল জুন মাস থেকে 

বাংলাদেশে বিদ্যুৎ দেবে নেপাল জুন মাস থেকে 

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বাংলাদেশে বিদ্যুৎ দেবে নেপাল জুন মাস থেকে 

চলতি বছরের জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করার কথা জানিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

নেপালের সংবাদমাধ্যম নেপাল মনিটর জানিয়েছে, গত বছর বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির আওতায় চলতি বছরের জুন মাস থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতে শুরু করবে নেপাল সরকার।

এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠকেও বিদ্যুৎ রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন। ঘনশ্যাম ভাণ্ডারি বলেন, ‘আমাদের বিদ্যুৎ সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি বাড়িয়ে দেব। এতে শুধু বাংলাদেশই উপকৃত হবে না, বরং নেপালও তার সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে পারবে।’

নেপাল মনিটরের প্রতিবেদন থেকে আরও জানা যায়, বাংলাদেশ, নেপাল এবং ভারতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে গত বছরের ৩ অক্টোবর এই বিদ্যুৎ রপ্তানিচুক্তি স্বাক্ষরিত হয়।

ত্রিপক্ষীয় এই চুক্তিতে বলা হয়েছে, নেপাল ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে।

এ দিকে ভারতের আদানি পাওয়ার জানিয়েছে, তারা আগামী কয়েক দিনের মধ্যে ১ হাজার ৬০০ মেগাওয়াটের ভারতীয় বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ করবে। এর মধ্য দিয়ে গত তিন মাস ধরে সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার পর এবার পুরোদমে এই বিদ্যুৎ আসবে বাংলাদেশে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, পুরোদমে বিদ্যুৎ দিতে রাজি হলেও এক্ষেত্রে ছাড় ও কর সুবিধার যে অনুরোধ বাংলাদেশ থেকে করা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছে আদানি পাওয়ার।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00