প্রচ্ছদ খেলা বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে হার্ট অ্যাটাকে মৃত্যু, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে হার্ট অ্যাটাকে মৃত্যু, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে হার্ট অ্যাটাকে মৃত্যু, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। 

জানা গেছে, আজ (বুধবার) সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. ইকরাম চৌধুরী। এরপর পাশ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার নিকটজনদের ভাষ্যমতে, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। 

জানা যায়, ২০০৯ সালে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসার হিসেবে কাজ করেছেন। 

ইকরাম চৌধুরীর মৃত্যুতে সিলেট ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই শোক জানাচ্ছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির তরফে কোনো শোক বার্তা পাওয়া যায়নি। 

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার