প্রচ্ছদ জাতীয় বাটা জুতার শো-রুম ও কেএফসি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩

বাটা জুতার শো-রুম ও কেএফসি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বাটা জুতার শো-রুম ও কেএফসি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩

একাধিক বাটা জুতার শো-রুম ও কেএফসি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর পুলিশ।

সিলেটে বাটা শো রুমতারা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে মো. রাজন, সুনামগঞ্জ শহরের হাসন নগরের আরব আলীর ছেলে, বর্তমানে নগরীর কাজীটুলার বাসিন্দা মোহাম্মদ ইমন ও একই এলাকার দ্বীন ইসলামের ছেলে মো. রাকিববুল ইসলাম।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানিয়েছেন, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে সোমবার রাতে মহানগর বিএনপির পক্ষে ট্রাকযোগে বিভিন্ন স্থানে পথসভা করে হামলাকারীদের গ্রেপ্তার দাবি জানানো হয়েছে। নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী কয়েছ ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন।

তারা বলেন, প্রতিবাদের ভাষাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু লোক সিলেটের সুনাম ক্ষুণ্ন করছে। তাদের বিরুদ্ধে ব্যবসায়ীসহ সকল পেশার মানুষকে সতর্ক থাকতে হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার