প্রচ্ছদ রাজনীতি বিএনপি সন্ত্রাসী দল এবং জনগণের প্রতিপক্ষ: ড. হাছান মাহমুদ এমপি

বিএনপি সন্ত্রাসী দল এবং জনগণের প্রতিপক্ষ: ড. হাছান মাহমুদ এমপি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: সর্বশেষ আপডেট 0 কমেন্ট 1 মিনিট পড়ুন
আমার বাংলা সংবাদ
বিএনপি সন্ত্রাসী দল এবং জনগণের প্রতিপক্ষ: ড. হাছান মাহমুদ এমপি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যেমন জিয়াউর রহমান জড়িত তেমনি ৩ নভেম্বরের খুনের সঙ্গেও জিয়া ও তাঁর খুনি চক্র জড়িত । এখনও তারা হরতাল-অবরোধ ডেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা আসলে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। ১৯৭৫ সালের আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর নভেম্বরের ৩ তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে হত্যা করা হয়। সেই হত্যার ৪৮তম বার্ষিকীতে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ও বনানী কবরস্থানে শহিদ জাতীয় নেতাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে সাংবাদিকদের সাথে কথা তথ্যমন্ত্রী।
জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তাঁরা আজীবন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী ছিলেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তাঁরা প্রিয় নেতা বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে কখনো বেইমানি করেননি এমনকি শত প্রলোভনও তাদেরকে আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনাই । আদর্শের জন্য, তারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করা শিখিয়েছেন।
তিনি আরো বলেন বিএনপি কিসের রাজনৈতিক দল ? তারা এখনো ও সন্ত্রাসী দল এবং জনগণের প্রতিপক্ষ। তাদের নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার