প্রচ্ছদ বিশ্ব বিমানে বউয়ের সাথে ঝগড়া করে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

বিমানে বউয়ের সাথে ঝগড়া করে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বিমানে বউয়ের সাথে ঝগড়া করে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

বউয়ের সাথে ঝগড়া করে পার পেয়েছে এমন পুরুষ পাওয়া হয়তো পৃথিবীতে দুর্লভ। বউয়ের সাথে চলে না কোনো ক্ষমতা; হোক সে সাধারণ মানুষ কিংবা প্রেসিডেন্ট। তাই হয়তো পার পেলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনও।

ভিয়েতনাম সফরের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ও তার স্ত্রী ব্রিজিট ম্যাকরনের মধ্যে ঝগড়া বাধে। যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

ভিডিওতে দেখা যায়, প্রেসিডেনশিয়াল বিমানের দরজা দিয়ে ম্যাকরনকে দেখা যাচ্ছে। হঠাৎ ব্রিজিট দ্রুত হাত উঠিয়ে প্রেসিডেন্টের মুখের দিকে একটি ধাক্কা-সদৃশ আচরণ করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই স্ত্রী ব্রিজিটের হাত সবার নজরে আসে। এরপর হাত দুটি ফ্রান্সের প্রেসিডেন্টের মুখের দিকে তুলে ধরেন।

বউয়ের মার খেয়ে ম্যাকরনের বিস্মিত ভাব দেখান, পরে ক্যামেরার দিকে হাত নেড়ে স্বাভাবিক থাকার চেষ্টা করেন। সিঁড়ি দিয়ে নামার সময় তিনি স্ত্রীর হাত ধরার চেষ্টা করলে, ব্রিজিট স্পষ্টভাবে তা এড়িয়ে হ্যান্ডরেল ধরেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার