প্রচ্ছদ বিশ্ব বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল ‘সিয়েল দুবাই’। ৩৭৭ মিটার উচ্চতার এই হোটেলটি নির্মাণ করেছে দ্য ফার্স্ট গ্রুপ এবং পরিচালনা করবে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের ভিগনেট কালেকশন, জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

৮২ তলার এই হোটেলে রয়েছে মোট ১ হাজার ৪টি রুম ও সুইট। প্রতিটি তলা থেকে অতিথিরা দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরা এবং মারিনা এলাকার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন।

রুমের ন্যূনতম ভাড়া রাত প্রতি ১ হাজার ৩১০ দিরহাম (প্রায় ৪৫,৫০০ টাকা), আর প্রিমিয়াম সুইটগুলোর ভাড়া প্রায় ২ হাজার ৪০০ দিরহাম।

হোটেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে চারপাশ থেকে প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে। এছাড়া উপরের রুফটপ অবজারভেশন ডেকে বসে অতিথিরা ৩৬০ ডিগ্রি বিনোদনমূলক দৃশ্য উপভোগ করতে পারবেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।