প্রচ্ছদ সর্বশেষ বুবলীর পক্ষে মুন্নি, এবার কাঠগড়ায় অপু বিশ্বাস

বুবলীর পক্ষে মুন্নি, এবার কাঠগড়ায় অপু বিশ্বাস

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
অপু বিশ্বাস
বুবলীর পক্ষে মুন্নি, এবার কাঠগড়ায় অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে যে দা-কুমড়ার সম্পর্ক তা প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে । নানা সময়েই তারা একে অপরকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কিংবা সাক্ষাৎকারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে থাকেন। যা দেখে সহজেই অনুমান করা যায় তাদের সম্পর্কের তিক্ততার গভীরতা।সম্প্রতি গান বাংলার ও টিএম নেটওয়ার্কের চেয়ারপারসন ফারজানা মুন্নির একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আবার আলোচনায় আসেন বুবলী। যদিও বেশিক্ষণ থাকেনি তার সেই স্ট্যাটাস।ফারজানা মুন্নি স্ট্যাটাসে লেখেন, তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী তার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। তার যদি কিছু হয়, সেজন্য তাপস ও বুবলী দায়ী থাকবে! পরবর্তীতে ফারজানা মুন্নির ফোনালাপের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। রেকর্ডটিতে তাপস ও বুবলীর সম্পর্ক নিয়ে তাকে কথা বলতে শোনা যায়। এ সময় ফারজানা মুন্নী বুবলীকে নিয়ে বেশকিছু অভিযোগও করেন।তবে সম্প্রতি সেই ফোনালাপ প্রসঙ্গে একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে মুন্নি অভিযোগ করে বলেন, অপু বিশ্বাসের সাথে কথা হয়েছিলো। তবে অনুমতি না নিয়েই সেই কলটি অপু রেকর্ড করেন।মুন্নি বলেন, বুবলীর সাথে তার ভুল বোঝাবুঝি হয়েছিলো। মানুষের কথায় প্রভাবিত হয়ে তাপসকে সন্দেহ করেন এবং ফেসবুকে স্ট্যাটাসও দেন তিনি। পরে বুঝতে পারলেন যে কাজটি করা তার ঠিক হয়নি।এদিকে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলায় উচ্ছ্বসিত বুবলী। সাক্ষাৎকারটি নিজের ফেসবুক পেজে শেয়ারও করেছেন তিনি। সবকিছু ছাপিয়ে টিএম ফিল্মসের ব্যানারে ‘খেলা হবে’ সিনেমাতে বুবলিকেই দেখা যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার। তবে কবে নাগাদ ‘খেলা হবে’ সিনেমাটি আসবে, তাঁর দিনক্ষণ এখনও জানানো হয়নি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00