প্রচ্ছদ সর্বশেষ বোন জামাইয়ের মারধরে প্রবাসীর মৃত্যু

বোন জামাইয়ের মারধরে প্রবাসীর মৃত্যু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
amar bangla songbad
বোন জামাইয়ের মারধরে প্রবাসীর মৃত্যু

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফেরেন মহিউদ্দিন নামের এক ওমান প্রবাসী। এ উপলক্ষে নিজ বাড়িতে বোনকে আনতে গেলে তার সঙ্গে ভগ্নিপতি ও তার পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সমায় প্রবাসী আহত হলে স্থানীরা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসা মৃত ঘোষণা করেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামনসুন্দর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত মহিউদ্দিন (৪০) উপজেলার ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দি গ্রামের ফজলুল হকের সন্তান৷ বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ইছাখালী এলাকার মহিউদ্দিন শুক্রবার সকাল ১০টায় ১৫ বছর পর ওমান থেকে দেশে ফিরেন৷ রাতে তার বোনের স্বামীর বাড়িতে গেলে সেখানে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। মূলত এত বছর পর ভাই দেশে আসার খবর শুনে বোন বাবার বাড়িতে যাওয়া নিয়ে ঝামেলা শুরু হয়৷ এ সময় তার আপন বোনের স্বামী শরীফ ও তার বাবা মিছিল আহম্মেদের সাথে মহিউদ্দিনের হাতাহাতি হয়। এক পর্যায়ে এটি রুপ নেয় মারামারিরে৷ এতে মহিউদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মস্তাননগর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফাহিম বলেন, মহিউদ্দিন নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল৷ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ শনাক্ত করা সম্ভব হয়নি৷ শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ ময়নাতদন্ত করলে জানা যাবে৷ জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে ৷ অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00