প্রচ্ছদ খেলা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ: গ্যালারিতে দাঙ্গা

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ: গ্যালারিতে দাঙ্গা

১-০ গোলে জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ: গ্যালারিতে দাঙ্গা

বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা আজ মাঠে নেমেছিল একে অপরের বিপক্ষে। তবে বিপত্তি ঘটে খেলা শুরুর আগে, গ্যালারিতে থাকা দুই দলের সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ে দাঙ্গা। এক পর্যায়ে দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে ব্রাজিলিয়ান পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা এবং মার্কিনিওস। এক পর্যায়ে সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন মেসি। পরিস্থিতি শান্ত হলে আবার দল নিয়ে মাঠে প্রবেশ করেন মেসি। ততক্ষণে পার হয়ে যায় আধাঘণ্টা।

ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে হাইভোল্টেজে এই ম্যাচে গোলবিহীন প্রথমার্ধে ফাউল হয় ২২টি, তারমধ্যে ব্রাজিলই করেছে ১৬টি।
দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল । ৬৩ মিনিটে জিওভান্নি লু চেলসোর কর্নার কিক, নিকোলাস ওতামেন্দির হেডে বল জালে জড়ায় । গর্জে ওঠে মারাকানার গ্যালারি । ১-০ গোলে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখে আঘাত করায় লাল কার্ডে মাঠ ছাড়েন জোয়েলিংটন। শেষে ১০ জনের দল নিয়ে গোল শোধ দিতে পারেনি ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে, টানা তিন ম্যাচ হেরে ব্রাজিল ৭ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ অবস্থান ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00