প্রথম সেশনের ভূত দ্বিতীয় সেশনেও ভর করে। আর তাতেই টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে দারুণ এক সেশন ধ্বংস হয় শেষ মুহূর্তে।
চা বিরতি থেকে আরও এক ওভার দূরে ছিল বাংলাদেশ। নিয়মিত ব্যাটসম্যান মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়কে শিকার করেন গ্লেন ফিলিপস ও ইশ সৌদি।
২ উইকেটে ১০৪ রান নিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে আরও দুই উইকেট হারিয়ে ৮১ রান যোগ করে স্বাগতিকরা। চা বিরতিতে ৪ উইকেটে ১৮৫ রান করে বাংলাদেশ।
শেষ পর্যন্ত দুই উইকেট হারানোর কারণে প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও বিপর্যয় ঘটে বাংলাদেশসের।
দ্বিতীয় সেশনে মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়ের জুটি গড়ে ওঠে। মনে হচ্ছিল দু’জনে এই অধিবেশনটি কোনও বাধা ছাড়াই পার করবেন।
কিন্তু এই জুটির ৮৮ রানের মাথায় ফিলিপসের বলে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দেন মুমিনুল। ৭৮ বলে ৩৭ রান করেন তিনি।
পরের ওভারে মুমিনুলের পথ ধরেন মাহমুদুলও। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির কাছাকাছি ছিলেন তিনি। কিন্তু চতুর্থ টেস্ট ফিফটিতে থেমে যায় তার ইনিংস।
৮৬ রান করে স্লিপে সৌধীর হাতে ক্যাচ দিয়ে আউট হন মাহমুদুল। ১৬৬ বলের ইনিংসে তিনি ১১ টি চার মারেন।