প্রচ্ছদ বিনোদন ভেঙে যাচ্ছে তাহসান-রোজার সংসার

ভেঙে যাচ্ছে তাহসান-রোজার সংসার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ভেঙে যাচ্ছে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের এক বছরের সংসার ভেঙে যাচ্ছে।  বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

তিনি বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখায় বলতে হচ্ছে যে আমরা এখন একসাথে নেই।’

তিনি আরো বলেন,  ‘ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে চাইনি! কিন্তু পরিস্থিতির কারণে বলতে হচ্ছে। বিস্তারিত সময় নিয়ে জানাবো। 

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ এক দশক ধরে ব্রাইডাল মেকআপ করছেন এবং নিউইয়র্কে নিজের প্রতিষ্ঠান পরিচালনা করেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার