প্রচ্ছদ সারাবাংলা ময়মনসিংহের গৌরীপুরে ছুরিকাঘাতের ঘটনা, ছাত্রদল নেতার মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে ছুরিকাঘাতের ঘটনা, ছাত্রদল নেতার মৃত্যু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ময়মনসিংহের গৌরীপুরে ছুরিকাঘাতের ঘটনা, ছাত্রদল নেতার মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে একটি চায়ের বিলকে কেন্দ্র করে সংঘটিত ছুরিকাঘাতে নিহত হয়েছেন সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (২৪)। শুক্রবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সহনাটী ইউনিয়নের সোনাকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হুমায়ুন সোনাকান্দি গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হুমায়ুন কবীর ও তার বন্ধু সোহাগ মিয়া বাড়ি থেকে পাশের বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় সোনাকান্দি গ্রামের বাদল মিয়া ও রাশেদুল রানা তাদের গতিরোধ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে হুমায়ুন পাশের একটি চায়ের দোকানে ঢোকার চেষ্টা করেন, কিন্তু সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা দ্রুত হুমায়ুনকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহাগ মিয়া, নিহতের সহপাঠী, বলেন, “হত্যাকাণ্ডটি পরিকল্পিত। আগের রাতে ইউনিয়ন পরিষদের সামনে একটি দোকানে পান-চায়ের ১০ টাকার বিল পরিশোধ নিয়ে বাদল ও রানা দ্বন্দ্বে জড়ান। তখন হুমায়ুন পরিস্থিতি শান্ত করতে নিজের পকেট থেকে বিল পরিশোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা পরদিনই তাকে কৌশলে হত্যা করে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বন্ধুদের মধ্যে চায়ের বিল দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দ্বন্দ্বের সূত্রপাত হয়। এর জেরেই আজ বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর হুমায়ুনকে ছুরিকাঘাত করা হয়।”

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।