প্রচ্ছদ সারাবাংলা ময়মনসিংহের নান্দাইলে স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

ময়মনসিংহের নান্দাইলে স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ময়মনসিংহের নান্দাইলে স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

ময়মনসিংহের নান্দাইলে স্কুলের বারান্দায় মাদক সেবন করছিলেন কয়েক যুবক। বিষয়টি দেখে স্থানীয় ১০-১২ জন তরুণ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৪ তরুণকে কুপিয়ে জখম করেছেন মাদকসেবীরা। এ ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।

এ ঘটনায় ৪ তরুণকে উদ্ধার করে পাশের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। রাফিন মিয়া নামের এক তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে নান্দাইল মডেল থানায় মাদকসেবীসহ ৮ জনকে অভিযুক্ত করে অভিযোগ করেছেন আহত রাফিন মিয়ার পিতা মো. রোস্তম আলী।

নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রামদী গ্রামের রাকিব মিয়া (২০), দেলোয়ার (২১), সিয়াম মিয়া (২০) আশিক (২০), নাঈম (২৫), কাইয়ুম (২৩) নামের কয়েক যুবক দেশীয় অস্ত্র নিয়ে স্কুলের মাঠে মাদক সেবক করছিলেন।

এ সময় একই গ্রামের ১০-১২ জন তরুণ বাধা দিলে উত্তেজিত হয়ে মাদকসেবীরা হামলা করেন। এতে রাফিন মিয়া (১৬), মাহমুদুল হাসান ফাহিম (১৭), নুরুল আমিন (১৭), আতিকুল ইসলামকে (২২) কুপিয়ে মারাত্মক জখম করা হয়। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রাফিন মিয়া নামের একজনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযুক্ত রাকিবের মা শিরিন আক্তার বলেন, ‘ছেলে স্কুলের মাঠে ক্যারম খেলছিল। তাই বাগ্‌বিতণ্ডা হয়েছিল।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00