প্রচ্ছদ সর্বশেষ ময়মনসিংহের সবজির বাজারে অস্থিরতা, পাইকারি দামে ৫-১০ টাকা বৃদ্ধি

ময়মনসিংহের সবজির বাজারে অস্থিরতা, পাইকারি দামে ৫-১০ টাকা বৃদ্ধি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ময়মনসিংহের সবজির বাজারে অস্থিরতা, পাইকারি দামে ৫-১০ টাকা বৃদ্ধি

ময়মনসিংহের সবজির বাজারে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে। গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম পাইকারিতে ৫-১০ টাকা বেড়ে গেছে। আড়তদারদের মতে, আবহাওয়ার বিরূপ প্রভাব এবং চাহিদার তুলনায় সরবরাহ সংকটের কারণে এই দাম বৃদ্ধি ঘটেছে।

ময়মনসিংহ নগরের মেছুয়া বাজারে ভোর থেকেই ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। পাইকারি বিক্রেতারা ট্রাক থেকে সবজি নামাচ্ছেন, অন্যদিকে খুচরা বিক্রেতারা দরদাম করে কিনছেন। তবে দাম বৃদ্ধির কারণে ক্রেতা-বিক্রেতা উভয়েই অসন্তুষ্ট।

বাজারে দেখা গেছে, কিছুদিন আগে যে বেগুন পাইকারিতে ৩০-৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছিল, তা এখন ৪০-৪৫ টাকায় পৌঁছেছে। চিচিঙ্গা ও ঝিঙে কেজিতে ১০ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে, এবং ঢ্যাঁড়স ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যান্য সবজির মধ্যে পটোল ২৪ টাকা, ধুন্দল ৩০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, বরবটি ৫০ টাকা, কচুর মুখী ৩৫-৪০ টাকা এবং ধনেপাতা পাইকারিতে ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

পাইকারিতে দাম বাড়ার ফলে খুচরা বাজারেও তার প্রভাব পড়ছে। পাইকারিতে ৫-১০ টাকা দাম বাড়লেও খুচরা পর্যায়ে তা ১০-২০ টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। খুচরা বিক্রেতা মইনুল ইসলাম মন্তব্য করেন, ‘দাম বাড়লে আমাদেরই বেশি সমস্যা হয়। বেশি দামে কিনতে হয়, পুঁজিও লাগে বেশি। আবার ক্রেতারা ভাবে আমরা বেশি রাখছি। কিন্তু আমাদেরও তো বেশি দামে কিনতে হয়।’

পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা জানান, সরবরাহ কম থাকলে স্বাভাবিকভাবেই দাম বাড়ে। এর পেছনে আবহাওয়ার বিরূপ প্রভাব এবং উৎপাদন কমে যাওয়া অন্যতম কারণ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার