প্রচ্ছদ জাতীয় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শেখ শিব্বির আহমেদ চৌধুরী মিরন (৬৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃত শেখ শিব্বির আহমদ চৌধুরী মিরন ফুলপুর উপজেলার রহিমগঞ্জ এলাকার নওয়াব আলীর ছেলে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার ভোর রাতে হালুয়াঘাট উপজেলায় পাগলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা করে পুলিশ ।

পুলিশ জানায় গত ৩১ শে জানুয়ারি রাতে উপজেলার দর্শাপাড় ব্রিজ এলাকায় আটককৃত আসামি সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক দলের স্লোগানসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের নিয়ে জন নিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্য জনসাধারণের মাঝে আতক্ক সৃষ্টি করে রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি সাধনের প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করায় লিপ্ত ছিল। এ ঘটনা চলতি মাসের ১ ফেব্রুয়ারি হালুয়াঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মিরন চৌধুরীকে গ্রেফতার করা হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিরন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার