প্রচ্ছদ সর্বশেষ মায়ের সামনে ছেলেকে খুঁটিতে বেঁধে ভয়াবহ নির্যাতন

মায়ের সামনে ছেলেকে খুঁটিতে বেঁধে ভয়াবহ নির্যাতন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মায়ের সামনে ছেলেকে খুঁটিতে বেঁধে ভয়াবহ নির্যাতন

কুমিল্লার চৌদ্দগ্রামে মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে এক যুবককে ভয়াবহ নির্যাতন করেছে দুর্বৃত্তরা। ওই যুবকের নাম ইমরান হোসেন (২১)। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কনকাপৈত ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন।

স্থানীয়রা জানান, মায়ের সামনে ছেলেকে নির্যাতনের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে চরম সমালোচনার সৃষ্টি হয়। এরপর অভিযুক্তরা সবাই গা ঢাকা দেয়। শনিবার বিকেলে ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। দৌলতপুর এলাকার শহিদুর রেজা রতন মিয়াজী চিহ্নিত সন্ত্রাসী। এলাকায় তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার সামাজিক অপকর্মের বিরুদ্ধে প্রায় সময়ে প্রতিবাদ করতেন ইমরান। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়ে আসছিল ওই বাহিনীর সদস্যরা। শুক্রবার সন্ধ্যার পরে তারাশাইল বাজার বিকাশ দোকান থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ইমরানকে একা পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। মসজিদের সামনের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মায়ের সামনেই তার ওপর নির্যাতন চালায় তারা।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ইমরানকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ইমরান বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ইমরানের মা আফরোজা বেগম বলেন, আমার চোখের সামনেই আমার ছেলেকে অমানবিকভাবে নির্যাতন করেছে সন্ত্রাসীরা। আমি মা হয়েও আমার ছেলের জন্য কিছু করতে পারিনি। আমাকেও অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল তারা। আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি সেই সন্ত্রাসীদের বিচার চাই। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিলাল উদ্দিন বলেন, ‘ভাইরাল সিসিটিভি ফুটেজ আমাদের সংরক্ষণে আছে। যুবকের মা বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। ফুটেজ ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত সবাই এলাকা ছেড়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00