প্রচ্ছদ সারাবাংলা মোহাম্মদপুরে গুলি করে ও পিটিয়ে দুজনকে খুন

মোহাম্মদপুরে গুলি করে ও পিটিয়ে দুজনকে খুন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মোহাম্মদপুরে গুলি করে ও পিটিয়ে দুজনকে খুন

রাজধানীর মোহাম্মদপুরে একজনকে গুলি করে ও আরেকজন পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এই হত্যার ঘটনা দুটি ঘটে।

সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটি বায়তুল মামুর জামে মসজিদের সামনে মো. ইব্রাহিম (৩২) নামের একজনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

আটক দুজন হলেন মো. রুবেল (৩৫) ও সজিব (৩২)।

জানা গেছে, আদাবর থানার নবোদয় হাউজিং সোসাইটি বায়তুল মামুর জামে মসজিদের সামনে পূর্ব ঘটনা নিয়ে স্থানীয়ভাবে সালিশে বসে। সালিশে কথা-কাটাকাটির এক পর্যায়ে রুবেল ও সজিব তাঁদের সঙ্গে থাকা পিস্তল দিয়ে ইব্রাহিমকে গুলি করে চলে যাওয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল টিম ঘটনাস্থলে দিয়ে তাঁদের আটক করে। এসময় পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

এদিকে, রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে পুলিশের সোর্স আলআমিন ওরফে পাতা আলআমিন (২৬) নামের এক যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00