প্রচ্ছদ সারাবাংলা মোহাম্মদপুরে ছিনতাই, দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ ক্লোজ

মোহাম্মদপুরে ছিনতাই, দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ ক্লোজ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মোহাম্মদপুরে ছিনতাই, দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ ক্লোজ

রাজধানীর মোহাম্মদপুরে আহমাদ ওয়াদুদ নামে এক সাংবাদিকের মোবাইল-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় থানায় অসহযোগিতার কারণে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে তাদেরকে ক্লোজ করা হয়েছে বলে জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

ক্লোজ হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং দুজন পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, ছিনতাইয়ের ঘটনায় মোবাইলটি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে তিনজন ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার তিনজন হলেন- ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বছিলা রোড থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ওই সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আইডিতে একটি পোস্ট দেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00