প্রচ্ছদ সারাবাংলা মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৫৭

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৫৭

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৫৭

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে অভিযান চালিয়ে পাটালি গ্রুপের ৪৪ জন ও অন্যান্য কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী।

এতে বলা হয়, গত ১৮ মে থেকে গতকাল মঙ্গলবার (২০ মে) পর্যন্ত সেনা, র‍্যাব ও পুলিশের কয়েকটি দল রায়েরবাজারের বোটঘাট এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এদের মধ্যে, পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর ও পরবর্তীতে আদালতে প্রেরণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, গত কিছুদিন ধরে রায়েরবাজার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। গত ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের বাসিন্দা রাব্বির বাসার সামনে তার পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে পাটালি গ্রুপের সদস্যরা। এ হামলার পরই মোহাম্মদপুর এলাকায় যৌথবাহিনী তৎপরতা শুরু করে।

এছাড়া, আরও কিছু তালিকাভুক্ত কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার