প্রচ্ছদ রাজনীতি যারা চোরা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায় তারাই নির্বাচন চায় না: আব্দুল মঈন খান

যারা চোরা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায় তারাই নির্বাচন চায় না: আব্দুল মঈন খান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
যারা চোরা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায় তারাই নির্বাচন চায় না: আব্দুল মঈন খান

যারা সুষ্ঠু নির্বাচন চাইলে সমালোচনা করে, তারাই রাজনীতির চোরা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায়, আর তারাই নির্বাচন চায় না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে, দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, তারা নির্বাচনকে ভয় পায় কারণ তারা জনগণকে ভয় পায়। তারা যে জনগণের সত্যিকারের প্রতিনিধি হতে পারবে না এ কথা তারা ভালোভাবেই জানে। 

গণতন্ত্র উত্তরণের পথ একটি সুষ্ঠু নির্বাচন উল্লেখ করে বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়। তাই সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না। এ সময়, ৫ আগস্টের পর বিএনপি যে গণতন্ত্রে উত্তরণের কথা বলছে, একটি পক্ষ তার বিরোধিতা করছে বলেও দাবি করেন তিনি। 

মঈন খান আরও বলেন, বিএনপি জনগণকে বিশ্বাস করে, তাই বারবার সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। সেইসাথে, বিএনপি আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী বলেও উল্লেখ করেন তিনি।

পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সত্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি নেছার আহমেদ, থানা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেলসহ আরও অনেকে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00