রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাথে সাক্ষাৎ করেছেন রওশন এরশাদ, নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি এই মর্মে ব্যাখ্যা করেন, যেহেতু ৩০ তারিখ আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আবার সেইদিনই মনোনয়নপত্র জমার দেওয়ারও শেষ দিন। তাই নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক দলগুলোর আরো কিছুটা সময় প্রয়োজন। তিনি আরো বলেন, আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশনের কার্যক্রমকে স্বাগত জানাই। কিন্তু ঘোষিত তপশিলের সময় যথেষ্ট নয়। এ ছাড়া নির্বাচনে সব দলের অংশ নিশ্চিত করতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে রাজনৈতিক সবদলের সাথে সংলাপের বসার উদ্যোগ নেওয়ার আহ্বান ও জানান তিনি।
রাষ্ট্রপতি , সরকার ও নির্বাচন কমিশন যথাসময়ে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে বলে তিনি আশা ব্যাক্ত করেন এবং সকলের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার আশ্বাস দেন ।
রবিবার বেলা ১২টার দিকে বঙ্গভবনে যান রওশন এরশাদ তার সঙ্গে ছিলেন মসিউর রহমান, রাহগীর এরশাদ সহ চারজন। প্রায় এক ঘন্টার ও বেশি সময় ধরে চলে এই বৈঠক।
উল্লেখ্য, রওশন এরশাদের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ১৪ অক্টোবর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন।