প্রচ্ছদ সারাবাংলা রাসেল স্কয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, সড়কে ছড়িয়ে পড়ল ধান

রাসেল স্কয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, সড়কে ছড়িয়ে পড়ল ধান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
রাসেল স্কয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, সড়কে ছড়িয়ে পড়ল ধান

রাজধানীর ধানমন্ডির রাসেল স্কয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি মাইক্রোবাসকে পাশ থেকে সজোরে ধাক্কা দিয়েছে ধানের বস্তাবোঝাই একটি ট্রাক। এতে ট্রাকটি উল্টে যায়। সড়কের ওপর ধান ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মাইক্রোবাসটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাসেল স্কয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, সড়কে ছড়িয়ে পড়ল ধান
রাসেল স্কয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, সড়কে ছড়িয়ে পড়ল ধান 10

আজ বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাইক্রোবাসটি রাসেল স্কয়ারের মোড় পার হচ্ছিল।

রাসেল স্কয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, সড়কে ছড়িয়ে পড়ল ধান
রাসেল স্কয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, সড়কে ছড়িয়ে পড়ল ধান 11

সেটি যেতে চেয়েছিল আসাদগেটের দিকে। আর আসাদগেটের দিক থেকে নিউমার্কেটের দিকে যাচ্ছিল ট্রাকটি। সে সময় মাইক্রোবাসটির পাশে সজোরে ধাক্কা দিয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকটির কিছু অংশ মাইক্রোবাসের ওপরেও পড়ে।

পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনার সময় যানবাহন দুটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। তাঁরা দুজনই অক্ষত আছেন।

রাসেল স্কয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, সড়কে ছড়িয়ে পড়ল ধান
রাসেল স্কয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, সড়কে ছড়িয়ে পড়ল ধান 12

দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাকটি থেকে ধান সড়কের ওপর ছড়িয়ে পড়ে। এতে সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে সড়কে পড়ে থাকা ধান সরিয়ে নেওয়া হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার