প্রচ্ছদ বাণিজ্য লেবুর পিস এক লাফে ২০ টাকা

লেবুর পিস এক লাফে ২০ টাকা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
amar bangla songbad
লেবুর পিস এক লাফে ২০ টাকা

আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজারে সক্রিয় হচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। রোজায় লেবুর বাড়তি চাহিদাকে পুঁজি করে ইতোমধ্যেই পণ্যটির দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি পিস লেবু ২০ টাকা, আর হালি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। 

ভোক্তাদের অভিযোগ, এক সপ্তাহ আগেও একই লেবু ২০ টাকায় এক হালি কিনতে পাড়তেন তারা। সে হিসেবে প্রতি পিস ছিল ৫ টাকা

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকার একাধিক বাজার ঘুরে এবং বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বড় ও মাঝারি সাইজের লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। সেই হিসেবে এক পিস লেবুর দাম গুণতে হচ্ছে ২০ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এক সপ্তাহ আগেও যে লেবু হালি প্রতি বিক্রি হয়েছে ২০-৩০ টাকা; তা এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। 

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ শফিউল্লাহ বলেন, রোজার বাকি এখনও ৭-৮ দিন, এর মধ্যেই ব্যবসায়ীরা লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন। তাও দাম ৫-১০ টাকা বাড়েনি, এক লাফে দুই থেকে তিনগুণ বাড়ানো হয়েছে। এক সপ্তাহ আগেও যে লেবু কিনেছি ২০-৩০ টাকা হালিতে, আজ দাম চায় ৭০-৮০ টাকা।

তিনি বলেন, বাজারের এখনই যে অবস্থা—রোজার দু-একদিন আগে কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় বুঝতে পারছি না! এভাবে তো একটা দেশ চলতে পারে না। এখনও সময় আছে, সরকারের উচিত রোজা উপলক্ষ্যে বাজারে কঠোর মনিটরিং নিশ্চিত করা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার