প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে নেবেন

শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে নেবেন

0 কমেন্ট 2 মিনিট পড়ুন
শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে নেবেন

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার ব্যবহার আরো সহজ করতে শিক্ষার্থীদের এক বছরের জন্য বিনামূল্যে গুগল এআই প্রো ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। তবে এই সুবিধা পেতে শিক্ষার্থী হওয়ার প্রমাণ দিতে হবে।

গত শুক্রবার ‘ব্যাক টু স্কুল’ প্রোগ্রামের আওতায় এ বিশেষ সুবিধাটি বিশ্বব্যাপী উন্মুক্ত করেছে সিলিকন ভ্যালির এই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটি।

অফারটির অধীনে এক বছরের জন্য শিক্ষার্থীরা গুগলের জেমিনি ব্যবহারের সুবিধা, জেমিনিতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজসহ আরো বেশ কিছু নতুন সুবিধা পাবেন। তবে এই একটি অফারেই সীমাবদ্ধ থাকছে না গুগল। পাশাপাশি গুগল এআই প্রো এবং ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশনে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন শিক্ষার্থীরা।

কারা পাবেন এই বিশেষ পরিষেবা ব্যবহারের সুযোগ?

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এই অফারটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। তবে সেজন্য তাদের কাছে থাকতে হবে নিজস্ব জি-মেইল একাউন্ট, দেশের স্বীকৃত কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র দরকার হবে। এ ছাড়া শিক্ষার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের উপরে হতে হবে।

কীভাবে নেবেন?

প্রথমে ব্রাউজারে আপনার ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট লগইন করে ‘Google One Student Page’’-এ যান।

এরপর ‘Get Student Offer’ বাটনে ক্লিক করুন। দেশের নাম Bangladesh সিলেক্ট করুন এবং আপনার বিশ্ববিদ্যালয়ের নাম ও নিজের নাম লিখুন।’

এরপর আপনার স্টুডেন্ট আইডি বা সর্বশেষ সিমেস্টার ফি পরিশোধের পে স্লিপের ছবি আপলোড করে সাবমিট করুন। সমস্ত ডকুমেন্ট আপলোড করা হলে গুগল আপনার তথ্য যাচাই করে কয়েক মিনিটের মধ্যে কনফার্ম করবে।

সর্বশেষ পেমেন্ট মেথড যোগ করুন।

মনে রাখবেন অফারটি সম্পূর্ণ ফ্রি হলেও এক্টিভেট করার জন্য একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট করে এমন পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এর জন্য আপনি যেকোনো ব্যাংক থেকে ডুয়াল-কারেন্সি ডেবিট/ক্রেডিট কার্ড (পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করা) অথবা কোনো ভার্চুয়াল ডলার কার্ড ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, এই ১২ মাসের ট্রায়ালে আপনার কার্ড থেকে কোনো টাকা কাটা হবে না।

তথ্যমতে, জেমিনি প্রো হলো গুগলের তৈরি সবচেয়ে শক্তিশালী এআই মডেলের মধ্যে একটি। মডেলটি দ্রুত এবং নির্ভুল তথ্য জানানোর পাশাপাশি কোডিং, তথ্য বিশ্লেষণ, কঠিন গাণিতিক সমস্যা সমাধান এবং জটিল ধারণাগুলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে সাহায্য করে। ফলে জেমিনি প্রো ব্যবহার করে সহজেই নির্দিষ্ট বিষয়ে অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন, উপস্থাপনাসহ কুইজ ও বিভিন্ন বিষয়বস্তুর খসড়া তৈরি করা যায়।

পড়াশোনায় জেমিনির নতুন সুবিধা
শুধু সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়ায় নয়, শিক্ষার্থীদের পড়াশোনার কাজে জেমিনিকে আরো কার্যকর করে তুলতে নতুন কিছু সুবিধাও যুক্ত করেছে গুগল। নতুন স্টুডেন্ট হাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ক্লাসের নোট ও সিলেবাস আপলোড করতে পারবেন। এরপর জেমিনি এসব তথ্য বিশ্লেষণ করে তৈরি করতে পারবে ব্যক্তিগতকৃত পড়ার নোট, ছোট ছোট শিক্ষামূলক পাঠ এবং কুইজ।

এমনকি শিক্ষার্থীর পড়াশোনার অগ্রগতিও পর্যবেক্ষণ করতে পারবে এই এআই ব্যবস্থা। কঠিন বিষয় বুঝতে তৈরি হবে ত্রিমাত্রিক ভিজ্যুয়াল। ভিজ্যুয়াল মাধ্যমে শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য আরো একটি সুবিধা আনছে জেমিনি। এটি জটিল বিষয় বোঝাতে ইন্টার‌্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন, ত্রিমাত্রিক সিমুলেশন এবং তথ্যের টেবিল তৈরি করতে পারবে। ফলে বিজ্ঞান, গণিত বা অন্য কোনো জটিল বিষয় বোঝার ক্ষেত্রে শিক্ষার্থীরা আরো সহজে ধারণা নিতে পারবেন। এ ছাড়া জেমিনি লাইভের সঙ্গে ডিপ রিসার্চ সুবিধাও যুক্ত করা হচ্ছে। 

গুগলের এই শিক্ষার্থী অফার ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত গ্রহণ করা যাবে। তাই যারা যোগ্য শিক্ষার্থী, তারা সময়সীমার আগেই অফারটি যাচাই করে নেওয়ার সুযোগ নিতে পারেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার