প্রচ্ছদ বিশ্ব শি জিনপিংয়ের ভিয়েতনাম সফর কেন এত গুরুত্বপূর্ণ

শি জিনপিংয়ের ভিয়েতনাম সফর কেন এত গুরুত্বপূর্ণ

চীন যে স্তরে ভিয়েতনামকে মনে করে, সেই একই স্তরে জায়গা করে নেয় ওয়াশিংটন।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
চীনের প্রেসিডেন্ট
শি জিনপিংয়ের ভিয়েতনাম সফর কেন এত গুরুত্বপূর্ণ

দুই দিনের সফরে ভিয়েতনামে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাষ্ট্রীয় এ সফরে ভিয়েতনামের নেতা নগুয়েন ফু ত্রংয়ের সঙ্গে দেখা করবেন তিনি । এই দুই নেতার সাক্ষাতের মধ্য দিয়ে কমিউনিস্ট-শাসিত দেশ দুটির ‘ঐতিহাসিক বন্ধুত্ব’ নতুন রূপ পাবে বলে ধারণা অনেকের। তবে এর মধ্যে আছে অনেক ‘যদি’ ও ‘কিন্তু’।ফু ত্রং বেইজিং সফরে গিয়েছিলেন এক বছর আগে। তখন তাকে বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের জন্য বরাদ্দ চীনের সর্বোচ্চ পদক দেয়া হয়। শি জিনপিং সেসময় দুই দেশের সম্পর্ককে ‘ভ্রাতৃত্বের’ বলে বর্ণনা করেছিলেন। চীনা প্রেসিডেন্টের ভাষায়, ‘দুই দেশ (চীন ও ভিয়েতনাম) পাহাড় ও নদীর মাধ্যমে সংযুক্ত। যেমন ঠোঁট ও দাঁতের মধ্যকার কাছাকাছি দূরত্ব।ধারণা করা হচ্ছে, এই সফরকে কেন্দ্র করে শি জিনপিংয়ের ‘কমিউনিটি অব কমন ডেসটিনি’-তে যোগ দেয়ার ঘোষণা দেবে ভিয়েতনাম। এই কমিউনিটি একটি চীনা ধারণা, যা মূলত প্রতীকী। যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের বাইরে থাকার একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় এটিকে। এদিকে, শি’র এই সফরে ভিয়েতনামকে তার পরিবহন অবকাঠামো উন্নত করতে সহায়তার জন্য উন্নত রেলপ্রযুক্তি দেয়ার প্রস্তাব দিতে পারে চীন। এর মধ্যে রয়েছে দক্ষিণ চীন থেকে ভিয়েতনামের হাইফং বন্দর পর্যন্ত রেলসংযোগ। চীন বিশ্বের বৃহত্তম খনিজ রফতারিকারক ও পরিশোধনকারী দেশ, যা বৈদ্যুতিক যানবাহন ও নবায়নযোগ্য জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ। এর আগে, গেলো সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ভিয়েতনাম সফর করেন। তার ওই আকস্মিক সফরের মধ্য দিয়ে সেসময় যুক্তরাষ্ট্রের ‘সার্বজনীন কৌশলগত অংশীদার’ হিসেবে উন্নীত হয় ভিয়েতনাম। আন্তর্জাতিক অঙ্গনে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে চীন যে স্তরে ভিয়েতনামকে মনে করে, সেই একই স্তরে জায়গা করে নেয় ওয়াশিংটন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার