প্রচ্ছদ বিনোদন শাকিবের পর এবার রাজের সঙ্গে ইধিকা পাল

শাকিবের পর এবার রাজের সঙ্গে ইধিকা পাল

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ইধিকা পাল
শাকিবের পর এবার রাজের সঙ্গে ইধিকা পাল

চলতি বছর ঈদুর আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা সিনেমা। এতে ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হয় ইধিকার। প্রিয়তমা সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে এবং প্রশংসা কুড়ায় দর্শকের। একই সঙ্গে রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন অভিনেত্রী ইধিকা। সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতেই এবার আরেক ঢাকাই সিনেমায় নাম লেখালেন ইধিকা। সিনেমার নাম ‘কবি।দেশের একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইধিকা পাল। জানা গেছে, নতুন এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে চিত্রনায়ক শরিফুল রাজকে। এটি পরিচালনা করবেন ‘সত্তা’ খ্যাত নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। শিগগিরই কলকাতার একটি স্টুডিওতে দৃশ্যধারণ শুরু হবে সিনেমাটির।এ প্রসঙ্গে অভিনেত্রী ইধিকা বলেন, কাজটা নতুন টিম ও সহশিল্পীদের সঙ্গে করছেন। এটি একটি নতুন অভিজ্ঞতা, আর কাজটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত তিনি। মানুষ আগে যেভাবে ভালোবাসা দিয়েছে, আগামীতেও সেভাবে ভালোবাসা দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেত্রী ।জানা গেছে, ‘কবি’ একটি প্রেমের সিনেমা। এতে অ্যাকশনও থাকবে। কলকাতা শহরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প। শিগগিরই কলকাতার নারায়ণ স্টুডিও এবং বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হবে।সিনেমাটিতে রাজ-ইধিকা ছাড়াও আরও অভিনয় করবেন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখার্জি, অভিনেত্রী অনন্যা বিশ্বাস সহ আরো অনেকে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00