প্রচ্ছদ বিনোদন শুরু হচ্ছে ‘ডন থ্রি’র শুটিং!

শুরু হচ্ছে ‘ডন থ্রি’র শুটিং!

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ডন থ্রি
শুরু হচ্ছে ‘ডন থ্রি’র শুটিং!

বলিউডে ‘ডন’ শব্দটা দেখলেই দর্শকের সামনে ভেসে ওঠে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের মুখ। কিন্তু সেই জুতোয় এবার পা গলাবেন রণবীর সিংহ! নানা জল্পনার অবশান ঘটিয়ে অবশেষে পর্দায় আসছে বলিউডের কাঙ্ক্ষিত সিক্যুয়েল ‘ডন থ্রি’। গেল বছরের আগস্টে আসন্ন ছবিটির টিজার প্রকাশ্যে আনার পাশাপাশি, সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন এর নির্মাতা ফারহান আখতার। এরপর থেকেই সিনেমাটির সিক্যুয়েল-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ডন ভক্তরা। এবার জানা গেল, শীঘ্রই শুরু হতে যাচ্ছে ‘ডন থ্রি’র শুটিং।সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, এই মুহুর্তে সিনেমাটি রয়েছে কাস্টিং পর্যায়ে। আসছে মার্চ মাস থেকে শুরু হবে এর প্রি-প্রোডাকশনের কাজ এবং সব কিছু ঠিক থাকলে চলতি বছরের আগস্ট মাস থেকেই ‘ডন থ্রি’র শুটিং শুরু করবেন নির্মাতা।প্রতিবেদনটি থেকে আরও জানা গেছে, ‘ডন’র প্রথম দুই কিস্তিতে যেমন আশ্চর্যজনক টুইস্ট ছিল। একইভাবে ‘ডন থ্রি’-তেও দর্শকদের জন্য থাকবে বেশ কিছু চমক। এছাড়াও সিনেমাটির নারী চরিত্র নিয়েও বড় চমক থাকবে বলে শোনা যাচ্ছে।এদিকে, আগেই ঘোষণা এসেছে ‘ডন’র প্রথম দুই কিস্তিতে ‘ডন’ হিসেবে পরিচিত সেই শাহরুখ খান থাকছেন না এর তৃতীয় কিস্তিতে। নতুন করে এই চরিত্রে যোগ দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। যার দেখা মিলেছে ‘ডন থ্রি’র টিজারেই।তবে টিজারের শুরুতে ‘ডন’ চরিত্রে শাহরুখকে না পেয়ে ভক্তরা বেশ হতাশ হয়েছিলেন। কিন্তু রণবীরের লুক দেখে অনেকেই মনে করছেন ‘ডন’ চরিত্রটির প্রতি অবিচার করবেন না এই অভিনেতা।এর আগে, ২০০৬ সালে প্রথম মুক্তি পায় বলিউড ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। এরপর ৫ বছরের বিরতি দিয়ে মুক্তি পায় ‘ডন-টু’। জানা গেছে, ২০২৫ সালে মুক্তি দেওয়া হবে সিনেমাটির ৩য় কিস্তি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00