প্রচ্ছদ News শেরপুরের নকলায় নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় জামায়াত নেতা মেহেদী হাসান সবুজ

শেরপুরের নকলায় নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় জামায়াত নেতা মেহেদী হাসান সবুজ

0 কমেন্ট 1 মিনিট পড়ুন
শেরপুরের নকলায় নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় জামায়াত নেতা মেহেদী হাসান সবুজ

শেরপুরের নকলার ৮ নং চর অষ্ঠধর ইউনিয়নের ভাঙা ও বেহাল রাস্তা নিজ অর্থায়নে সংস্কার করে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছেন স্থানীয় জামায়াত নেতা মেহেদী হাসান সবুজ। তার এই জনহিতকর উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটেছে, যা পুরো এলাকায় ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। মানুষের এই দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন জামায়াত নেতা মেহেদী হাসান সবুজ। তিনি সম্পূর্ণ নিজের অর্থায়নে শ্রমিক ও প্রয়োজনীয় উপকরণ সামগ্রীর ব্যবস্থা করে রাস্তাটির বেহাল দশা দূর করেন।

নিজের পকেটের টাকা খরচ করে সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে এমন কাজের নজির স্থাপন করায় স্থানীয় সাধারণ মানুষ ও যুবসমাজ তাকে সাধুবাদ জানিয়েছেন। এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতে এলাকার উন্নয়নে আরও বিত্তবান ও রাজনৈতিক নেতাদের উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন স্থানীয়রা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার