প্রচ্ছদ সর্বশেষ শেরপুরে আড়াই মাসের শিশুকে চু’রি করে বিক্রি, ৩ দিন পর উদ্ধার

শেরপুরে আড়াই মাসের শিশুকে চু’রি করে বিক্রি, ৩ দিন পর উদ্ধার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
শেরপুরে আড়াই মাসের শিশুকে চু'রি করে বিক্রি, ৩ দিন পর উদ্ধার

শেরপুরে আড়াই মাসের এক শিশু চুরি করে বিক্রি হওয়ার তিন দিন পর বুধবার ভোররাতে টাঙ্গাইল জেলা সদর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশু চুরি ও বিক্রির সঙ্গে জড়িত চক্রের ৪ সদস্যের মধ্যে ১ জনকে গ্রেফতার করে পুলিশ। অপর ৩ জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত সদস্য সদর উপজেলার লসমনপুর গ্রামের ইজ্জত আলীর স্ত্রী জরিনা (৪৮)। অপর পলাতক ৩ সদস্য হচ্ছেন- জরিনার মেয়ে সাবিনা (২৮), সদর উপজেলার কামারের চর গ্রামের সুলতান মিয়া (৪৫) ও টাংগাইল সদরের এমদাদুল হকের স্ত্রী সানোয়ারা খানম (৩০)।

পুলিশ জানায়, নকলা উপজেলার কুলাদি গ্রামের তানিয়া আক্তার ও লতিফুর রহমান দম্পতির আড়াই মাসের কন্যাশিশু লাবিবাকে ১৫ ফেব্রুয়ারি দুপুরে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসে শেরপুর শহরের বটতলা এলাকার নিরাপদ ক্লিনিকে। ওই ক্লিনিকে পূর্ব পরিচিত শিশু চোর চক্রের সদস্য জরিনা শিশুটির মাকে বোকা বানিয়ে তার মেয়ে সাবিনার সহায়তায় শিশুটিকে চুরি করে টাঙ্গাইল জেলা সদরের এক নিঃসন্তান দম্পতির কাছে এক লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করে দেন।

ঘটনার পর অভিযোগ পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম মামলার তদন্ত কর্মকর্তা আবু সাঈদকে দিয়ে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলা সদরের একটি বাড়ি থেকে গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তিতে শিশু লাবিবাকে উদ্ধার করে।

এ ঘটনায় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুবায়দুল আলম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00