প্রচ্ছদ সর্বশেষ শেরপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
শেরপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক একটি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২ আগস্ট, সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

সমাবেশের শুরুতে, জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের গর্বিত মায়েদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিগণ এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মামুনুর রহমান, শহীদ সৌরভের বাবা সোহরাব হোসেন এবং শহীদ মাহবুবের বড়ভাই মাজহারুল ইসলাম।

বক্তারা জুলাইয়ের মায়েদের আত্মত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারা উল্লেখ করেন যে, এই মায়েদের অবদানে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্ম দেশপ্রেম ও মূল্যবোধে গড়ে উঠবে। অতিথিরা এই প্রত্যাশা ব্যক্ত করেন যে, আগামী প্রজন্মের মধ্যে এই মূল্যবোধের চেতনা জাগ্রত হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার