প্রচ্ছদ সারাবাংলা শেরপুরে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে অন্তত শতাধিক গ্রাম প্লাবিত, ডুবেছে ফসলের ক্ষেত।

শেরপুরে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে অন্তত শতাধিক গ্রাম প্লাবিত, ডুবেছে ফসলের ক্ষেত।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
শেরপুরে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে অন্তত শতাধিক গ্রাম প্লাবিত, ডুবেছে ফসলের ক্ষেত।

শনিবার (১৭ মে) গভীর রাতে মুষলধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানির চাপে বাঁধটি ভেঙে পড়ে। এর ফলে শেষ রাতের দিকে হঠাৎ পানি গ্রামে ঢুকে পড়ে এবং জনজীবনে দুর্ভোগ নেমে আসে।

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, ভারি বর্ষণের কারণে বাঁধটি ভেঙে গেছে। তবে বৃষ্টি বন্ধ হলে পানি দ্রুত নেমে যাবে বলে আশা করছি।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে যাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাঁধ ভেঙে প্লাবিত এলাকায় স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানা গেছে। 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান জানিয়েছেন, নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর পানি আজ সকালে নাকুগাঁও পয়েন্টে ১৭২ সেন্টিমিটার, নালিতাবাড়ী পয়েন্টে ৫৬ সেন্টিমিটার এবং চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৫২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া, ঝিনাইগাতী ‍উপজেলার মহারশি নদীর পানিও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক জায়গায় ভেঙে গেছে বাঁধ।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় শেরপুরে ২২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলা শহরের প্রধান সড়ক, বাজার ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার