প্রচ্ছদ জাতীয় শেরপুরে বিএনপির নেতাসহ ৩ জনকে কুপিয়ে আহত

শেরপুরে বিএনপির নেতাসহ ৩ জনকে কুপিয়ে আহত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
শেরপুরে বিএনপির নেতাসহ ৩ জনকে কুপিয়ে আহত

শেরপুর সদর উপজেলায় বিএনপির এক নেতাসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল মঙ্গলবার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন— সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জাকারিয়া বাদল (৪৭), সোহাগ আলম (৩৫) ও রুহুল। বাদল ও সোহাগের অবস্থা গুরুতর হওয়া তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

আহত বাদলের স্বজন ও ছাত্রদল কর্মী রমজান আলী আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার বিকেলে জাকারিয়া বাদলসহ তিনজন একই মোটরসাইকেলে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথেই তাঁদের উপর হামলা হয়। হামলাকারীরা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে বাদল ও সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার