প্রচ্ছদ সারাবাংলা শেরপুর সীমান্তে জব্দ ভারতীয় এলাচ

শেরপুর সীমান্তে জব্দ ভারতীয় এলাচ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
শেরপুর সীমান্তে জব্দ ভারতীয় এলাচ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ করেছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরবেলায় রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা এলাকা থেকে এসব এলাচ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা এলাকা দিয়ে চোরাকারবারীরা কৌশলে ভারতীয় এলাচ পাচার করার চেষ্টা করছিল। এ সময়ে বিজিবির টহলদল গোপন সংবাদ অনুসারে রবিবার ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ করে। উদ্ধারকৃত এলাচের আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা। এদিকে, বিজিবির অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে তাদের আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক সীমানার রক্ষা এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সচেতন হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরো বলেন, সীমান্তে মাদক, চোরাচালানী পণ্য এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতিমালা অনুসরণ করে কাজ করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার